ফিরে দেখা ২০০১-২০০৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফিরে দেখা ২০০১-২০০৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

মনে পড়ে কি বাংলাদেশ(৪০)?

মনে পড়ে কি বাংলাদেশ, সেই রক্তাক্ত বাংলাদেশের কথা ২০০১-২০০৬, বিএনপি-জামাত জোট সরকারের সে সময় রাজনৈতিক হত্যা হয়ে উঠেছিল প্রত্যাহ ব্যাপার ! আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য যে সে সময় আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদেরকেই হত্যা ও হত্যা চেষ্টা প্রতিনিয়ত হত শুধু তাই নয়, অগণিত আওয়ামী সমর্থক, কর্মী হত্যার মাধ্যমে সেই বাংলাদেশ হয়েছিল রক্তাক্ত, মানবতা হয়েছিল লাঞ্ছিত! মনে পড়ে কি বাংলাদেশ, চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ নেতা এবং নাগরিক কমিটি মনোনিত প্রার্থী তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র, এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাস্থ করার সবরকম চেষ্টাই করা হয়, তারই অংশ হিসাবে ২১ এপ্রিল ২০০৫ সালে তার দুজন সমর্থক ঘাট শ্রমিক নেতা শাহাবুদ্দিন এবং শাহাজাহান কে জোট সরকারের নির্দেশে পুলিশ গুলিকরে হত্যা করে! মনে পড়ে কি সেই রক্তাক্ত বাংলাদেশের কথা ?

মনে পড়ে কি বাংলাদেশ(৩৯)?

মনে পড়ে কি বাংলাদেশ বিএনপি-জামাত জোট সরকারের ২০০১-২০০৬ সালের কথা, উদ্দেশ্যমূলক হত্যা যেখানে নিত্যনৈমিত্যিক ব্যাপারে পরিণত হয়েছিল, গ্রেণেড যখন খেলার সামগ্রীতে পরিণত হয়েছিল, সাংস্কৃতিক মুক্তদ্বারকে গলাটিপে হত্যা যখন খুব সাধারণ বিষয় হয়ে উঠেছিল, সাম্প্রদায়িক সন্ত্রাস কোন ব্যাপারই ছিল না, ধর্ষন ছিল জোট সরকারের সোনার ছেলেদের আমোদ-প্রোমদের বিষয় সেই বাংলাদেশের কথা? সেই সময়ে মোঃ রাজ্জাক মন্ডলদের মত লাশে পরিণত হতো প্রায়ই সাধারণ মানুষ। ছবিটির হত্যভাগ্যের নাম মোঃ রাজ্জাক মন্ডল, বিএনপিরস্নত্রাসীদের হাতে নিহত এই হতভাগ্যের বাড়ি ছিল পাবনার সদর উপজেলার বাগদিপাড়ায়! মনে পড়ে কি সে সব দিনের কথা ?

মনে পড়ে কি বাংলাদেশ(৩৮)?

মনে পড়ে কি বাংলাদেশ লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর নবী ৭১ এ পাকিস্তানীদের পরাজিত করেছিল, কিন্তু হত্যা হয়েছিল স্বাধীন বাংলাদেশের মাটিতে বিএনপি জামাত সন্ত্রাসীদের হাতে ! মনে পড়ে কি বাংলাদেশ জোট সরকারের জনৈক প্রতিমন্ত্রীর সন্ত্রাসীদের হাতে হত্যা হয়েছিল আমাদের নাটোরের লালপুরের নিভৃত গ্রাম হাবিবপুরের তরুন মোঃ মোয়াজ্জেম হক? আজ যারা মাহমুদুর রহমানের সামান্য রক্তের লাল রঙ দেখে প্রলাপ বকছেন, সেদিন আমাদের রক্তের নদী বুকের উপর দিয়ে বইছিল, লাশের ভারে কাঁধ অচল হয়ে পড়েছিল সে দিনের কিছু কথা কি বলবেন প্লিজ? মনে আছে তো সেসব কথা ?

রবিবার, ২২ জুলাই, ২০১৮

মনে পড়ে কি বাংলাদেশ(৩৭)?

মনে পড়ে কি, ২০০১-২০০৬ কিভাবে এই বাংলাদেশ জঙ্গীবাদের বিষবাস্পে নিমজ্জিত হয়েগিয়েছিল। গ্রেণেড তখন খেলার সামগ্রী ছিল। আওয়ামীলীগ মানেই ছিল গ্রেণেড মেরে উড়িয়ে দেবার অথবা জবাই করে ফেলে রাখার বস্তু। কিন্তু সেই সন্ত্রাস কিন্তু শুধুই যে আওয়ামীলীগের উপর ছিল তা নয়! সেই উদ্দেশ্যমূল্ক সন্ত্রাস ও হত্যাযগ্য ছিল সাংস্কৃতিক ব্যাক্তি, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবীদের উপর। সেই উদ্দেশ্য মূলক হত্যার নির্মম ছোবল থেকে রক্ষা পাননি বিশিষ্ট লেখক, কবি, শিক্ষক ডঃ হুমায়ুন আজাদ। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা নির্মম পাশবিক হামলা চালায়। প্রাথমিক ভাবে কিছুটা সুস্থ হলেও, সেই ধকল আসলে তিনি বইতে পারেন নাই। সুদূর জার্মানীর মিউনিখে তিনি রহস্যজনকভাবে মারা যান। এই যে বাংলাদেশ মনে পড়ে কি সেদিনগুলোর কথা ?

শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

মনে পড়ে কি বাংলাদেশ(৩৬)?

মনে পড়ে কি বাংলাদেশ ২০০৪ সালের ২৭শে জুন বিএনপি-জামাত জোট সরকারের সন্ত্রাসীরা হত্যা করে খুলনা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জন্মভূমির সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বালুকে ? সেদিন দেশের গণতন্ত্রে কোন বাধা পড়েনি, বাকস্বাধীনতায় কোন বাধা পড়েনি, সেদিন দেশে কোন রাজনৈতিক হত্যা হয়নি, কিন্তু আজ দেশ পক্ষাঘাতে ভুগছে তাই না? যারা এসব বলছে তারা এদেশ কে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার সব ক্রিয়া সম্পন্ন করেছিল। আসুন বিএনপি-জামাত সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করি, করি বর্জন।।

মনে পড়ে কি বাংলাদেশ(৩৫)?

মনে পড়ে কি বাংলাদেশ, বাগেরহাটের ছবি রাণী বিশ্বাসের কথা ? বিএনপি জামাতের সদ্যুসের হাতে সম্ভ্রম হারানো ছবি রানী বিশ্বাস যখন হাসপাতালে পড়ে ছিল, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন তার পাশে। বাকরুদ্ধ পরিবেশ তখন শান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলেছিল। আজকের এই বাংলাদেশের উন্নয়নের অপ্রতিরোধ্য হাল যখন শেখ হাসিনার হাতে, তখন ওই কুলাঙ্গারের দল গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই বলে মাতম করছে! কি বাংলাদেশ জবাব টা কি, দেশে নিশ্চই তখন গণতন্ত্র ছিল আর এখন নাই ?

মনে পড়ে কি বাংলাদেশ(৩৪)?

মনে পড়ে কি বাংলাদেশ, পটুয়াখালী সদর উপজেলার গোলবুনিয়া গ্রামের হাছান শিকদার, লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা কমিটির সদস্য ছিলেন, যাকে ২০০৩ সালের ২৭ অক্টোবর স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্যে স্ত্রী, কণ্যা ও পুত্রবধূর সামনে প্রথমে গুলি ও টেটাবিদ্ধ করেই ক্ষান্ত হয়নি তারপর পৈশাচিক উল্লাসে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেই ক্ষান্ত হয়েছিল! কি বাংলাদেশ আজকের দিনগুলি নিশ্চই তার চেয়েও খারাপ যাচ্ছে তাই না, সেদিন নিশ্চই দেশে গণতন্ত্র ছিল কিন্তু আজ নেই!!! আসুন সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামাত কে পরিহার করি ।।

বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

মনে পড়ে কি বাংলাদেশ(৩৩)?

মনে পড়ে কি বাংলাদেশ, ঝিনাইদহের প্রবীন আওয়ামীলীগের নেতা ডাঃ সুধীন্দ্র নাথের কথা? জীবন বাচাতে দল-মত, ধনী-গরীবের পাশে ছুটে যেতেন যে হিতৈষী চিকিৎসক, বিএনপি-জামাত সরকারের রাজনৈতিক প্রতিহিংসা তাকে বাচতে দেয় নি ! সেদিন বাংলাদেশে নিশ্চই গণতন্ত্র ছিল, কি বাংলাদেশ ছিল না ?

মনে পড়ে কি বাংলাদেশ(৩২)?

মনে পড়ে কি বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভাধীন কমরদিয়া গ্রামের গৃহবধু জয়ন্তী রানী আচার্য্যের কথা (স্বামী দেবেন্র কুমার আচার্য্য)। ২০ মার্চ ২০০৫ সালের গভীর রাতে তাকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বিএনপির ৭ সন্ত্রাসী! বিএনপি-জামাতের সন্ত্রাসীরা মূলত কমরদিয়া সহ আশেপাশের হিন্দু অধ্যুষিত এলাকায় ধর্মীয় সাম্প্রদায়িক সন্ত্রাসের মাধ্যমে তাদের উৎখাত এবং সম্পত্তি দখলের নিমিত্তেই এভাবে পাষবিক নির্যাতন চালায় সেখানে! সেদিন মানবাধিকার কোথায় ছিল জানতে পারি কি বাংলাদেশ? আজ তো দেশে মানবাধিকার নাই তাই না ?

মনে পড়ে কি বাংলাদেশ(৩১)?



মনে পড়ে কি বাংলাদেশ ৪ আগষ্ট ২০০৩ সালে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাছান শিকদারের নাতি তরুণ আওয়ামীলীগ কর্মী ইব্রাহীম মোল্লাকে প্রকাশ্য দিবালোকে তার মায়ের কোলে কুপিয়ে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা ? সেদিন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির ব্যাপক চর্চা ছিল তাই না ?

মনে পড়ে কি বাংলাদেশ(৩০)?



মনে পড়ে কি বাংলাদেশ ২০০২ সালের ৪ মার্চ বিএনপি'র সন্ত্রাসীদের হাতে ধর্ষণের স্বীকার হয় নওগাঁর এই কিশোরী ববিতা রাণী? তার পাশে দারাতে ছুটে যান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু ববিতাকে শান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলেন জননেত্রী শেখ হাসিনা ! সেই বাংলাদেশ কি ফিরে পেতে চান? মনে আছে তো বাংলাদেশ সে সব কথা?

মনে পড়ে কি বাংলাদেশ(২৯)?



মনে পড়ে কি বাংলাদেশ রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দারা গ্রামের স্কুল ছাত্রী কিশোরী শিউলী'র কথা ? স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল জলিলের ছেলে ধর্ষক হারুন স্কুল ছাত্রী শিউলীকে ১০ এপ্রিল ২০০২ সালে ধর্ষণ করে! স্থানীয় বিএনপি নেতার ছেলে হওয়ায় সেদিন থানায় অভিযোগ করা সত্ত্বেও কোন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি! ভুলে গেলে কি চলবে বাংলাদেশ সেসব কথা ?

মনে পড়ে কি বাংলাদেশ(২৮)?

মনে পড়ে কি বাংলাদেশ ঢাকা ২৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক প্রাণোচ্ছল তরুণ আবুল কালাম আজাদ সুমন কে ? তার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকা সত্ত্বেও ৩০ মে র‍্যাবের হাতে তাকে প্রাণ দিতে হয়েছিল? সুমন হত্যাকান্ডে স্তম্ভিত আদালত বিচার বিভাগীয় তদন্ত করার অভিযোগ দিয়েছিল, কিন্তু কোন পদক্ষেপই নেওয়া হয়নি! তো সেদিন নিশ্চই দেশে শান্তি ছিল, ছিল না কোন রাজনৈতিক দমন পীড়ন বা হত্যা ! কি বাংলাদেশ মনে আছে তো সেসব কথা ?

মনে পড়ে কি বাংলাদেশ(২৭)?

মনে পড়ে কি বাংলাদেশ ১৭ মে ২০০৫, ঢাকা মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম বাচ্চুকে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে বিএনপি-জামাতের ভাড়াটে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে? সেদিন দেশে গণতন্ত্র ছিল কিন্তু আজ নেই, তাই না ?

মনে পড়ে কি বাংলাদেশ(২৬)?



মনে পড়ে কি বাংলাদেশ, ৭ মে ২০০৪ সালে টঙ্গীর স্বেচ্ছাসেবকলীগের একটি ওয়ার্ড কমিটির সম্মেলনে প্রকাশ্য দিবালোকে বিএনপি-জামাতের সর্বোচ্চ মহলের ইশারায় গুলিকরে হত্যাকরা হয় জাতীয় শ্রমীক লীগের কার্যকরী সভাপতি, মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাষ্টার এম.পি. কে ? সেদিন কি দেশে গণতান্ত্রিক রাজনীতির সুযোগ ছিল বাংলাদেশ?

মনে পড়ে কি বাংলাদেশ(২৫)?

মনে পড়ে কি বাংলাদেশ অজাতশত্রু সর্বজন শ্রদ্ধেয় এডঃ মঞ্জুরুল ইমাম ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যাকে খুলনায় নিজ বাসভবনের সন্নিকটে রিক্সায় চড়ে কর্মস্থলে যাবার সময় প্রকাশ্য দিবালোকে বোমামেরে হত্যা করে বিএনপি-জামাত সন্ত্রাসী বাহিনী! সেদিন নিশ্চই অনেক বেশী নিরাপদ ছিল বাংলাদেশ, তাই না?

মনে পড়ে কি বাংলাদেশ(২৪)?

চোখ বন্ধ করলেও এই লোমহর্ষক বীভৎস ছবি আপনাকে স্থির থাকতে দেবে না ! মানুষ কতটা নৃশংস হলে এভাবে পশুর মতো টুকরো টুকরো করে হত্যা করতে পারে মানুষকে ! বিএনপি-জামাত জোট দস্যুদের মানবতা বিরোধী কর্মকান্ডই সমাজে এহেন পৈশাচিক বিকৃত মানসিকতার জন্ম দিয়েছিল সে সময়। হতভাগ্য এই ব্যাবসায়ীর টুকরো টুকরো লাশ দেখেও সেদিন দস্যুরাণী খালেদা জিয়া ও ৭১ এর কসাই নিজামীর মন বিন্দুমাত্রও বিচলিত হয় নি ! দোষ ছিল আওয়ামীলীগ করা! সেদিন নিশ্চই দেশে গণতন্ত্র, মানবাধিকার বজায় ছিল, আর আজ নেই, তাই না বাংলাদেশ ? মনে পড়ে কি সেসব দিনের কথা ?

মনে পড়ে কি বাংলাদেশ(২৩)?

মনে পড়ে কি বাংলাদেশ জোট সরকারের সময় ক্ষুধা, অনাহার, মঙ্গায় মৃত্যু নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছিল ? উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত অঞ্চল সফরে গেলে অনাহারে মৃতপ্রায় দুটি মহিলার প্রাণ বাচাতে ছুটেযান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা, সময় টা ছিল ১৬ নভেম্বর ২০০৩ [নীলফামারি]। কি বাংলাদেশ, সেদিন নিশ্চই দেশের জনগণ শান্তিতে ছিল আর আজ তারা শান্তিতে নেই, তাই না?

মনে পড়ে কি বাংলাদেশ(২২)?

মনে পড়ে কি বাংলাদেশ ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রাকালে বিমানবন্দর থেকে বিনা কারণেই গ্রফতার করাহয় পরিচ্ছন্নচ্ছন্ন রাজনৈতিক মানুষ স্বর্বজন সমাদৃত বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ তৎকালীন সভাপতি জনাব বাহাউদ্দিন নাসিম কে ! তারাপর তাকে সেনা হেফাজতে অজ্ঞ্যাত স্থানে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন ! সেদিন নিশ্চই বাংলাদেশে গণতন্ত্র ছিল, তাই না ?

মনে পড়ে কি বাংলাদেশ(২১)?



মনে পড়ে কি বাংলাদেশ, অপারেশন ক্লিনহার্টের নামে সারা বাংলাদেশে চলেছিল আওয়ামীলীগ দমন পীড়ন! সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের নামে অপারেশন ক্লিনহার্ট চলাকালে ১ নভেম্বর ২০০২ সালে একটি বানোয়াট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল খুলনার জনপ্রিয় আওয়ামীলীগ নেতা পরিচ্ছন্ন ব্যাক্তিত্ব সাবেক প্রতিমন্ত্রী এবং বর্তমান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কে ! সেদিন নিশ্চই দেশে গণতন্ত্র ছিল, তাই না ?